ভ্যাকসিন নিলে মিলছে দামি দামি গাছ
দি নিউজ লায়ন; রবিবার ভাঙ্গড়ের কাশিপুর কিশোর ভারতী বিদ্যালয় ভ্যাকসিন নিলে মিলছে গাছ। দেবদারু ইউক্যালিপটাস মেহগনি দেবদারু ইউক্যালিপটাস লম্বু এমন দামি গাছ উপহার দেওয়া হচ্ছে গ্রহীতাদের।সেখানে স্বাস্থ্য দপ্তর ও ব্লক প্রশাসনের উদ্যোগে 45 ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তিদের টিকাকরণ চলছিল। এদিন যারা টিকা পেলেন স্কুল কর্তৃপক্ষ তাদের হাতে একটি করে গাছ তুলে দিলেন। সামাজিক বনসৃজন এর জন্য এমন উদ্যোগ বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ গঙ্গোপাধ্যায়।
এদিন টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করেন ভাঙ্গড় 2 ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্তিক চন্দ্র রায়, প্রাক্তন বিধায়ক তথা ভাঙ্গড় 2 পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আরাবুল ইসলাম, ভাঙ্গড় দুই পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ মন্ডল এবং কাশিপুর থানার ওসি সমরেশ ঘোষ।
আরাবুল ইসলাম বলেন ভাঙ্গড়ের প্রতিটি অঞ্চলে আমরা ক্যাম্প করে মানুষকে টিকাকরণ করছি। মানুষ উপকৃত হচ্ছেন। বিডিও বলেন, আম্ফান পরবর্তী সময়ে গাছ লাগানো ভীষণ প্রয়োজন। স্কুল কর্তৃপক্ষ বর্ষার প্রাক্কালে যে বিশেষ উদ্যোগ নিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাই ওদের। এই গাছগুলো যখন বড় হবে তখন টিকাকরণের স্মৃতি মনে থেকে যাবে সবার।

Post a Comment